কাঁথি সংবাদ: গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে করা হয়েছিল ৮৭। এবার বাংলায় ভোট গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় ২৯৪ আসনের ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। গত দু’সপ্তাহ আগে কমিশনের তরফে তা কমিয়ে ৮৭ করা হয়। এবার আরও ১০ টি কমিয়ে গণনাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৭৭-এ। ভোটগণনার মাত্র ৩ দিন আগে গণনাকেন্দ্রের এই পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “প্রয়োজনে ৭৭ থেকে আরও কমতেও পারে ভোটগণনা কেন্দ্র। প্রতিটি গণনা কেন্দ্রে সিসি ক্যামেরায় নজরদারি চলবে।” সিইও মনোজ নিজেও বেশ কয়েকটি গণনাকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন।

