19.5 C
New York
Tuesday, October 20, 2026

Buy now

spot_img

ফের বাড়ল অটোর এলপিজির দাম,বাড়বে ভাড়া?

কাঁথি সংবাদ: বাণিজ্যিক গ্যাসের সঙ্গে সঙ্গে এবার বেড়ে গেল অটোর এলপিজির দামও। এবার একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। বর্তমানে অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। নতুন মাস পড়তে না পড়তেই ফের বাড়ল অটোর এলপিজির দাম। যুদ্ধ পরিস্থিতির আগে এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির জোগান দিতে সমস্যা হচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ১১ মার্চ প্রথম অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ অটোর এলপিজির দাম ফের বাড়ে। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। ১ এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে অটোর এলপিজির দাম। এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles