নন্দীগ্রাম সহ রাজ্যের শতাধিক বুথে ৯৯ জনের ভোট,সম্ভব কী করে!

0
120

কাঁথি সংবাদ : ২০২৬ সালের বিধানসভা ভোট এক ইতিহাসের স্বাক্ষী থাকতে চলেছে। এমনিতেই দীর্ঘদিন পর বাংলায় এবার দু’দফায় ভোট (WB Election 2026) হচ্ছে। প্রথম দফায় প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা কার্যত নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে আর কোন ভোটে এত ভোট পড়েনি বাংলায়। তবে বেশ কিছু বুথের যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। রাজ্যের ১৮২টি এমন বুথ আছে, যেখানে ৯৯ শতাংশ ভোট পড়েছে অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন। এত ভোট পড়া কী সম্ভব?
প্রথম দফা নির্বাচনে মোট ৩১ হাজার ২৩৪টি বুথে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ৯৯ শতাংশ ভোট পড়েছে শতাধিক বুথে। দিনের শেষে দেখা যায় মোট ভোটের হার ৯৩.১৯ শতাংশ। মোট ভোটদাতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ। এর মধ্যে ১৮২ টি বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ভোট পড়া বুথের মধ্যে নন্দীগ্রামের একটি বুথও রয়েছে। প্রথম দফার মোট ৪৪টি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে।
রাজনৈতিক দলগুলির প্রশ্ন, কোনও বুথে কি ১০০ শতাংশ ভোট পড়তে পারে? কমিশন সূত্রে খবর, যেহেতু প্রথম দফায় কোনও গন্ডগোলের ছবি ধরা পড়েনি এবং সব বুথেই প্রচুর ভোট পড়েছে, সে ক্ষেত্রে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট দিয়েছেন বলে মনে করছেন তাঁরা।
কমিশন সূত্রে জানা গিয়েছে, যদি মক পোলের সময় ইভিএম পরীক্ষার জন্য দেওয়া ভোট না মোছা হয়, সে ক্ষেত্রেও এমন ছবি আসতে পারে। তাই ওই ১৮২টি বুথে পুনরায় প্রিসাইডিং অফিসারের খাতা যাচাই করে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এমনকী ভুল ধরা পড়লেও গণনায় ইভিএমের মেকানিজমে সেই অতিরিক্ত ভোট বাতিল করে দেওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here