কাঁথি সংবাদ : রাজ্যের বিধানসভা নির্বাচনে সব চেয়ে চর্চিত উল্লেখ যোগ্য কেন্দ্রে হল উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা ।এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ(অভয়ার মা)। তিনি ২০২৪ হারিয়ে ছিলেন তার ডাঃ মেয়েকে। কর্মস্থলে তাকে খুন হতে হয়েছিল।সাড়া বিশ্বজুড়ে সেই ঘটনায় আলোড়ন উঠেছিল।আজ সেই অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির ৫২ নম্বর বুথে তার ভোট দিলেন। সঙ্গে ছিলেন তার স্বামী। তবে তিনি ভোট দিয়ে জানান,”এর আগের বিধানসভা নির্বাচনে মেয়ে কে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন।আজ তার সঙ্গে তার মেয়ে নেই।তার মেয়ের সঙ্গে যে অবিচার হয়েছিল তার বিচারের জন্যই বিজেপিতে যোগ দেন এবং প্রার্থী হয়েছেন। মানুষের অন্যায়ের জবাব নিশ্চয়ই দেবেন তাদের ভোটাধিকারে।”

