19.5 C
New York
Tuesday, October 20, 2026

Buy now

spot_img

রাজনৈতিক সংঘর্ষে মৃ*ত্যু এগরার বিজেপি কর্মীর,চাঞ্চল্য

মোহনপুরের আতলায় রাজনৈতিক সংঘর্ষের বলি এগরার বিজেপি কর্মী।

সৌমেন ওঝা,এগরা: নির্বাচনী মরশুমে রাজনৈতিক হিংসার বলি হলেন এগরার এক যুবক। দাঁতনের বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিলে গিয়ে আক্রান্ত হওয়ার পর, দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হলো তাঁর। মৃত যুবকের নাম নগেন গিরি। তিনি এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের বাসিন্দা ছিলেন। ​স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১শে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর সংলগ্ন আতলা বস্তি এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি বাইক র‍্যালিতে যোগ দিতে গিয়েছিলেন নগেন। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে ওই র‍্যালির ওপর হামলা চালায়। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে চালানো এই আক্রমণে প্রার্থীসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হন। নগেন গিরির মাথায় ও শরীরে গুরুতর চোট লাগে। ​চিকিৎসারত অবস্থায় মৃত্যু ​আক্রান্ত হওয়ার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত কয়েকদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গতকাল তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।সোমবার বিকেলে নগেন গিরির মৃতদেহ গ্রামে পৌঁছালে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এগরার বিজেপি নেতৃত্ব এবং দলের কর্মীরা মৃত কর্মীর বাড়িতে গিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন ও শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ​বিজেপির অভিযোগ, তৃণমূল পরাজয়ের ভয়ে এই ধরণের হিংসাত্মক পথ বেছে নিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles