19.5 C
New York
Tuesday, October 20, 2026

Buy now

spot_img

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের সাতকাহন

ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভোটারকে হুমকির অভিযোগ বিজেপি প্রার্থী রেখা পাত্র-র বিরুদ্ধে।

ভোটারদেরকে হুমকির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ভোটের দিন সকালে বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে দেওয়ার হুমকি শোনা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র।

ভোটের দিন বুথে পরিদর্শনে রূপা গঙ্গোপাধ্যায়, স্লো-ভোটিংয়ের অভিযোগ নেত্রীর।

সকাল থেকেই একের পর এক ভোটকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন জায়গায় ভোটদানের প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, একাধিক বুথে বয়স্ক ভোটারদের সাহায্য করতেও দেখা গিয়েছে তাঁকে।


পানিহাটিতে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অভয়ার মা।

পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।


জগদ্দলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি।
ভোটগ্রহণের মাঝেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে উত্তেজনা। জগদ্দল বিধানসভার কেউটিয়ার ৩৪ নম্বর বুথে উদ্ধার আগ্নেয়াস্ত্র। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি। ওই আগ্নেয়াস্ত্র কী ভাবে ওখানে এল? কারা এসেছিল এলাকায় সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার।

ভোটের সকালে ভবানীপুরে একই বুথে উপস্থিত শুভেন্দু ও মমতা।

ভোটের দিনে প্রায় মুখোমুখি ভবানীপুরের দুই প্রার্থী। ভবানীপুরের চক্রবেড়িয়ার যে বুথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে রয়েছেন, সেখানেই এসে হাজির হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো অনতিদূরে দূরেই তাঁর পার্টির জন্য নির্দিষ্ট জায়গায় বসে রয়েছেন। এলাকায় মোতায়েন বিপুল কেন্দ্রীয় বাহিনী। গাড়ি থেকে নেমে শুভেন্দু বলেন, ‘কোনও গুন্ডামি করতে দেব না।’

সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়ল ১৮.৩৯%, জেলায় কত?

দ্বিতীয় দফাতে বাংলায় সকাল ৯টা পর্যন্ত মোট ভোটের হার ১৮.৩৯%। ভোট শুরুর পরে প্রথম দু’ঘণ্টায় হুগলিতে ভোট পড়ল হুগলিতে ২০.১৬%, হাওড়ায় ১৭.৭৬%, কলকাতা উত্তরে ১৭.২৮%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ১৬.৮১%, নদিয়ায় ১৮.৫০%, উত্তর ২৪ পরগনায় ১৭.৮১%, পূর্ব বর্ধমানে ২০.৮৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ১৭.২৫%।

তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে CRPF, অভিযোগ মমতার।

ভবানীপুরে বুথের বাইরে দাঁড়িয়ে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো দেখিয়ে তাঁর অভিযোগ, ‘মঙ্গলবার রাতে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বাড়ি গিয়ে ভয় দেখায় CRPF। সে সময়ে ওই তৃণমূল নেতা বাড়ি ছিলেন না। তাঁর স্ত্রী ছিলেন। তাঁকে ভয় দেখিয়েছে। গোটা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। নির্বাচন কমিশন কতগুলো অবজার্ভার এনেছে, বিজেপি যা বলছে তাই করছে। রাতভর অত্যাচার চালিয়েছে অবজার্ভাররা। বিজেপি যা বলছে, তাই করছে। টেররিজ়ম চালাচ্ছে একেবারে।’ ভাঙড় ডিভিশনের একটি থানার ওসি-এর বিরুদ্ধেও অভিযোগ করলেন তৃণমূল নেত্রী।

লিলুয়ায় ইভিএম খারাপ হওয়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।

পশ্চিমবঙ্গের বালি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ের একটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। মেশিনে ত্রুটির কারণে ভোটদান প্রক্রিয়া শুরু করা যায়নি সময় মতো। ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী । এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জমায়েত সরাতে আমডাঙায় লাঠি উঁচিয়ে পুলিশের তাড়া।
বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ আমডাঙায়। এর পরেই অ্যাকশন মোডে পুলিশ ও র‍্যাফ। আমডাঙা খন্ডশর্করার ৮৯ নম্বর বুথের ঘটনা। জমায়ের সরাতে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles